ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিতর্কিত মিজানকে বরখাস্তের প্রস্তাব যাচ্ছে রাষ্ট্রপতির কাছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 1:10 PM

বিতর্কিত মিজানকে বরখাস্তের প্রস্তাব যাচ্ছে রাষ্ট্রপতির কাছে

বিতর্কিত মিজানকে বরখাস্তের প্রস্তাব যাচ্ছে রাষ্ট্রপতির কাছে

পুলিশের উপ মহাপরিদর্শক বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করা, তার মৃতদেহ ৬৪ টুকরা করার অভিযোগ প্রমাণিত হলেও সাত মাসে কোন ব্যবস্থা নেয়া হয়নি । নতুন অভিযোগ দুদক কর্মকর্তার সাথে ঘুষ লেনদেনের বিষয়টি আলোচনায় আসার পর তাকে বরখাস্ত করার একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব দ্রুত যাচ্ছে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে।




বিতর্কিত ডিআইজি মিজানের বিরুদ্ধে রয়েছে অনেক প্রমাণিত অভিযোগ। এর মধ্যে এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি দেওয়া ও উত্ত্যক্ত করা এবং তাকে খুন করে মৃতদেহ ৬৪ টুকরা করার হুমকি, ভুয়া ফেসবুক আইডিতে আপত্তিকর ছবি প্রকাশ, এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানো এবং সর্বশেষ তদন্ত চলছে দুদকের কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ।

বরখাস্তের বিষয়ে পুলিশের সদর দপ্তর জানিয়েছে, মিজানের ঘুষ লেনদেনের ব্যাপারে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সাময়িক বরখাস্তের জন্য কিছু ধাপ পার হতে হয়। এ জন্যই কিছুটা দেরি হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিজানের প্রতিটি অপরাধের জন্য আলাদা বিচার হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status