|
এক দিনে বরফ গলেছে ২ বিলিয়ন টন!
নতুন সময় ডেস্ক
|
![]() এক দিনে বরফ গলেছে ২ বিলিয়ন টন! জর্জিয়া ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী গবেষক থমাস মোটি জানান, হঠাৎ করে এই বিপুল পরিমাণ বরফ গলে যাওয়ার ঘটনা অস্বাভাবিক হলেও নতুন নয়। তিনি জানান, বিগত প্রায় দুই দশক ধরে গ্রিনল্যান্ডের ধারাবাহিক ভাবে বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চিন্তার বিষয় হলো, এই বরফ গলার পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ বিজ্ঞানীরা জানান, ৩৬০ গিগাটন বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিলিমিটার বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে শুধু মাত্র গ্রিনল্যান্ডেই বরফ গলেছে ২ গিগাটন। পৃথিবীতে উষ্ণায়নের প্রভাবে যে ভাবে দিনের পর দিন বরফ গলার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাতে রীতিমতো ভয়ে আছেন বিশ্বের পরিবেশবিদরা। যদিও এমন অস্বাভাবিক ভাবে বরফ গলে যাওয়ার কারণ বের করতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন বিজ্ঞানীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
