|
২০২০ সালের নির্বাচনের জন্য ট্রাম্পের প্রচারণা শুরু
নতুন সময় ডেস্ক
|
|
২০২০ সালের নির্বাচনের জন্য ট্রাম্পের প্রচারণা শুরু ট্রাম্প তার সমর্থকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করর জন্যই আজ রাতে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি কখনই আপনাদের হতাশ করবো না।’ হাজার হাজার সমর্থককে মাঝে দাঁড়িয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ফ্লোরিডাকে নিজের দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেন। তিনি এই রাজ্য থেকেই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং বিজয়ী হয়েছিলেন। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম দিনের নির্বাচনী প্রচারণাতেই ডেমোক্রেট দলকে লক্ষ্য করে সমানে ব্যাট চালিয়েছেন । তিনি বলেন, ডেমোক্রেটরা দেশকে বিভক্ত করার চেষ্টা করছে। মঙ্গলবার রাতে অরল্যান্ডোর নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেন, আমরা আমেরিকাকে আবারও অসাধারণ করতে যাচ্ছি। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতেই আজ রাতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আমরা একটি ভঙ্গুর রাজনৈতিক প্রতিষ্ঠানকে একত্রে গড়ে তুলব। আমরা জনগণের জন্য সরকারকে পুনরুদ্ধার করব। তিনি তার প্রথমবারের নির্বাচনী প্রচারণার কথাও তুলে ধরেন। এটাকে তিনি একটি বড় ধরনের রাজনৈতিক আন্দোলন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত আপনারা এই দলকে সমর্থন দিয়ে যাবেন, আমরা অসাধারণভাবে এগিয়ে যাব। তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ আগে এতটা উজ্জ্বল হতে দেখিনি আমরা। এ সময় তিনি অবৈধ অভিবাসীদের বিষয়ে সতর্ক করে বলেন, ডেমোক্রেট দলে কার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দক্ষিণ সীমান্তে শরণার্থী প্রবেশকে বৈধ করতে চায়। একদিন আগেই ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছে সেই লাখ লাখ অবৈধ এলিয়েনকে (অভিবাসী) এই দেশ থেকে বিতাড়িত করা হবে। সূত্র: বিবিসি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
