ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
ফ্ল্যাট কিনে তামান্নার রেকর্ড!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 12:18 PM

ফ্ল্যাট কিনে তামান্নার রেকর্ড!

ফ্ল্যাট কিনে তামান্নার রেকর্ড!

ভারতের মুম্বাইয়ে বলিউড তারকাদের বেশি দামে ফ্ল্যাট কেনার রেকর্ড ভেঙে দিয়েছেন দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডে তার কোনো ছবি হিট না হলেও তামিল সিনেমায় এ মুহূর্তে সেরা নায়িকাদের তালিকায় থাকা তামান্না মুম্বাইয়ের জুহু-ভেরসোভা লিঙ্ক রোডে সবচেয়ে দামি ফ্ল্যাট কিনে ফেলেছেন।




যে ফ্ল্যাটের প্রতি স্কোয়্যার ফুটের দাম প্রায় ৮১ হাজার টাকা। ফ্ল্যাটটি কিনতে তার খরচ হয়েছে ১৬ কোটি ৬০ লক্ষ টাকা। বেভিউ নামের ২২ তলা ভবনটির ১৪ তলায় তামান্নার ফ্ল্যাট। এ ফ্ল্যাটের যে কোনও দিক থেকেই সমুদ্র দেখা যায়। ফ্ল্যাটের ইন্টেরিয়রের জন্য তামান্না খরচ করেছেন ২ কোটি টাকা।

ব্যক্তিগত লিফ্ট ছাড়াও তামান্নার এ ফ্লোর থেকে যে দৃশ্য দেখা যায় তা অকল্পনীয় সুন্দর। আরব সাগরসহ মুম্বইয়ের সেরা ভিউটা দেখা যায় তামান্নার ফ্ল্যাটের এ অংশ থেকেই। আর এ কারণেই অঞ্চলটির যে কোনো ফ্ল্যাটের চেয়ে দ্বিগুণ বেশি দাম দিয়ে এ ফ্ল্যাট কিনতে হয়েছে তামান্নাকে। এ অঞ্চলে এত টাকা দামের স্কোয়্যারফুটের আর কোনো ফ্ল্যাট বিক্রি হয়নি।

তামান্নার কেনা এই ফ্ল্যাটের একটি বেডরুমের সর্বনিম্ন মূল্যই নাকি পাঁচ কোটি টাকা। ইতোমধ্যেই মুম্বাইয়ে লোখান্ডওয়ালা কমপ্লেক্সে বড় বাড়ি রয়েছে তার। দক্ষিণ ভারতের সিনেমায় অভিনয়ের সূত্রে তামান্নার চেন্নাইতেও নিজস্ব বিলাসবহুল বাড়ি আছে।

২০০৫ সাল থেকে ছবির জগতে আছেন তামান্না। দক্ষিণের সিনেমার তিনি সেরা নায়িকা। আর দক্ষিণের নায়িকাদের পারিশ্রমিক অনেকটাই বেশি। তারও পর আবার বাহুবলী-তে কাজ করার পর তামান্না-র পারিশ্রমিক দ্বিগুণ হয়েছে। আর তাতেই বলিউড তারকাদের টেক্কা দিলেন তামান্না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status