ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
চাকরি হারাচ্ছেন স্টিভ রোডস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 1:08 PM

চাকরি হারাচ্ছেন স্টিভ রোডস!

চাকরি হারাচ্ছেন স্টিভ রোডস!

হাথুরুসিংহের বিদায়ের পর ২০১৮ সালের জুনে বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব পান স্টিভ রোডস। মাসে ২৩ হাজার ডলার বেতনে ২০২০ সালে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করেছিল বিসিবি। এই কোচকে খুঁজতেই পিটার কারস্টেনকে দায়িত্ব দিয়ে ৩০ হাজার ডলার খরচ করা হয়েছিল। তবে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত নাও থাকতে পারেন রোডস। চলতি বিশ্বকাপ শেষেও ইতি টানতে হতে পারে তাকে।





রোডসের অতিরিক্ত ভালোমানুষিই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চুপচাপ স্বভাবের এই কোচের অধীনে বাংলাদেশ দারুণ সফল হলেও নানান অভিযোগে চাকরি হারাতে বসেছেন এই কোচ।

বাংলাদেশের শীর্ষস্থানীয় এক দৈনিকের প্রতিবেদন অনুযায়ী চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ছাড়তে হতে পারে রোডসকে। চুপচাপ স্বভাবের হওয়ায় ক্রিকেটারদের ওপর খুব একটা কর্তৃত্ব গড়ে তুলতে পারেননি রোডস। এমনকি দলের সব খেলোয়াড়ও নাকি তাকে মান্য করছেন না।

এই ইংলিশ কোচের নেতৃত্বগুণ নিয়েও অভিযোগ আছে। টিম মিটিংয়ে খেলোয়াড়দের গেমপ্ল্যান বুঝিয়ে দেয়ার ক্ষেত্রে বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। যেই কাজটা প্রধান কোচের করার কথা, সেই গেমপ্ল্যান বুঝানোর কাজটা এখন করে থাকেন টাইগারদের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর। ম্যাচ চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঠের ক্রিকেটারদের কাছে প্রয়োজনীয় বার্তা পাঠানোর ব্যাপারেও রোডসের দুর্বলতা উঠে এসেছে।

অনেকের মতে, খেলোয়াড়ি জীবনে উইকেটরক্ষক থাকা রোডস কাউন্টি ক্রিকেটের কোচ হিসেবে সফল হলেও, জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতার ঘাটতি রয়েছে তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা থেকে শুরু করে জাতীয় দলের কিছু খেলোয়াড়ও কোচের এইসব সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ করেছেন। তাইতো কোচের ব্যাপারে ভেবে দেখছে বিসিবি।

এই গুঞ্জন গিয়েছে রোডসের কানেও। তাইতো গত রোববার (২৩ জুন) সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদেরকে বলেছিলেন, ‘আমাকে আর ছয় মাস রাখলে, আমি বাংলাটা আরও ভালোভাবে শিখে ফেলতাম।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status