ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, প্রধান শিক্ষককে গণপিটুনি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 1:04 PM

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, প্রধান শিক্ষককে গণপিটুনি

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, প্রধান শিক্ষককে গণপিটুনি

মাগুরায় ওলিয়ার রহমান নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই সময় ওই শিক্ষকে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

রবিবার (২৩ জুন) দুপুরে শহরতলীর ভায়না দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।





সোমবার সকালে ওই স্কুলছাত্রীর মা মাগুরা সদর থানায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অভিযুক্তকে আটক করে পুলিশ।

এদিকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে সোমবার রাতে প্রধান শিক্ষক ওলিয়ার রহমানের উপর হামলার অভিযোগে ওই ছাত্রীর বাবাসহ একাধিক ব্যাক্তির নামে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। এরইমধ্যে পুলিশ ওই ছাত্রীর বাবাকে আটক করেছে।

ওই স্কুলছাত্রীর মা অভিযোগ করেন, তার মেয়ে বাড়ির পর্শ্ববর্তী একটি প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। কয়েকদিন ধরে সে জ্বরে আক্রান্ত হওয়ায় স্কুলে যেতে না পারায় তারা বিষয়টি ফোনে স্কুলের প্রধান শিক্ষক ওলিয়ার হুজুরকে জানান। পরে প্রধান শিক্ষক রবিবার দুপুরে তার মেয়েকে দেখতে এসে সরাসরি তার শোবার ঘরে প্রবেশ করে এবং এক পর্যায়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় মেয়েটি চিৎকার দিলে শিক্ষক ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে তাদের বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ করেন। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আইন সকলের জন্যই সমান। সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় প্রধান শিকক্ষক ওলিয়ার রহমানকে আটক করা হয়েছে। পরে শিক্ষকের উপর হামলার ঘটনায় একটি পৃথক মামলায় ওই ছাত্রীর বাবাকে আটক করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status