|
টাইগারদের নিয়ে পাকিস্তানি পত্রিকায় ব্যঙ্গাত্মক কার্টুন!
নতুন সময় প্রতিবেদক
|
|
টাইগারদের নিয়ে পাকিস্তানি পত্রিকায় ব্যঙ্গাত্মক কার্টুন! কোচ মিকি আর্থারের অবশ্য এমনই চিন্তা-ভাবনা। এবার কোচের সেই ভাবনাই কার্টুন হয়ে উঠে এলো পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা 'দ্য নেশন' -এ। সম্প্রতি একটু কার্টুন ছাপিয়েছে পত্রিকাটি। তাতে দেখা যায়, একটি কবর ভেঙে ব্যাট হাতে উঠে দাঁড়িয়েছে পাকিস্তানের একজন খেলোয়াড়। সেই ব্যাটের আঘাতেই মাটিতে পড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সামনে আতঙ্কিত চেহারায় দৌড়াচ্ছে নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশ। কার্টুনটি দিয়ে আসলে বোঝানো হয়েছে, হারতে হারতে প্রায় কবরে ঢুকে গিয়েছিল পাকিস্তান। হারের বৃত্ত থেকে জেগে উঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান। এবার একে একে সামনের তিন দল নিউজিল্যান্ড, আফগানিস্তান আর বাংলাদেশকে হারানোর পালা। তারাও কবর থেকে উঠে আসা পাকিস্তানকে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। কার্টুনটিতে আরও দেখা যায়, ভয়ে ভীত হয়ে বাংলাদেশ সবার সামনে থেকে দৌড়াচ্ছে। মূলত তারা বোঝাতে চেয়েছেন, সামনের তিনটি ম্যাচেই দুর্দান্তভাবে জয় পেতে চায় পাকিস্তান। প্রতিপক্ষরা পাকিস্তানের সামনে একেবারে পাত্তাই পাবে না। এখন শুধু অপেক্ষার পালা। পাকিস্তানের এই আশা পূরণ হবে কি না তা সময়ই বলে দেবে। প্রতিপক্ষরা দৌড়ে পালাবে নাকি পাকিস্তানই মুখ থুবড়ে পড়বে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
