ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
প্রযুক্তি সম্মেলন আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে: মোস্তাফা জব্বার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 July, 2019, 10:46 PM

প্রযুক্তি সম্মেলন আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে: মোস্তাফা জব্বার

প্রযুক্তি সম্মেলন আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে: মোস্তাফা জব্বার

তথ্যযোগাযোগ প্রযুক্তি বিষয়ক দু‘দিন ব্যাপি আন্তর্জাতিক সম্মেলন ‘ইনফোকম ২০১৯’ ঢাকায় শুরু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ঢাকায় হোটেল ওয়েস্টিনে এই সম্মেলনের উদ্বোধন করেন। সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে ১৩ টি অধিবেশন অনুষ্ঠিত হবে। ইনফোকম ভারতের আনন্দ বাজার পত্রিকা গ্রুপের একটি আইসিটি প্রতিষ্ঠান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  উদ্বোধনী বক্তৃতায়, তথ্যপ্রযুক্তি বিষয়ে আয়োজিত এই সম্মেলনকে প্রযুক্তি খাতের জন্য তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আনন্দ বাজার পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম একটি চমৎকার প্লাটফর্ম হিসেবে কাজ করছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচির বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, তিনটি শিল্প বিপ্লব মিস করে বাংলাদেশ প্রযুক্তি থেকে  শত শত বছর পিছিয়ে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র গত সাড়ে দশ বছরের গতিশী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে বাংলদেশ কেবল অতীতের পশ্চাৎপদতা  অতিক্রমই করেনি, প্রযুক্তি বিশ্বে নেতৃত্বের জায়গায় পৌঁছানোর সক্ষমতা অর্জন করেছে।

গত বছর কলকাতায় ইনফোকম সম্মেলনে বাংলাভাষায় দে‘য়া মন্ত্রী তার বক্তৃতার পর শ্রোতাদের উচ্ছ্বাসে তিনি বিমোহিত হয়েছেন উল্লেখ করে বলেন, আনন্দ বাজার গোষ্ঠীর কাছে বাংলা ভাষার একটা ঋণ আছে।

তিনি বলেন, পৃথিবীর চতুর্থ মাতৃভাষা বাংলা। ৩৫কোটি  মানুষ বাংলায় কথা বলে।

বাঙালি জনগোষ্ঠী অত্যন্ত মেধাবী উল্লেখ করে বাংলা ভাষার প্রথম সফটওয়্যার বিজয়‘র জনক মোস্তাফা জব্বার বলেন, ৫জিসহ  নতুন প্রযুক্তি   আমাদের জন্য চ্যালেঞ্জ।  এই  চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি  সম্মেলন আমাদের এগিয়ে যাওয়ার  পথ  প্রশস্ত করবে ।

অনুষ্ঠানে সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র  কাউন্সিল ফর কমিউনিকেশন্স এন্ড আইটি চেয়ারম্যান সাফকাত হায়দার এবং ইনফোকম এবিপি লিমিটেড এর  সাংগঠনিক সম্পাদক কেকে  মহাপাত্র বক্তৃতা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status