ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
চাচির সঙ্গে পরকীয়া, আপত্তিকর অবস্থায় ধরা আইনজীবী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 July, 2019, 12:04 AM

চাচির সঙ্গে পরকীয়া, আপত্তিকর অবস্থায় ধরা আইনজীবী

চাচির সঙ্গে পরকীয়া, আপত্তিকর অবস্থায় ধরা আইনজীবী

গভীর রাতে চাচির সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন রুবায়েত আনোয়ার মনির (৪৫) নামে এক আইনজীবী। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শরীয়তপুর সদর উপজেলার টাউন চিকন্দী এলাকায় চাচি-ভাতিজাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী।

রুবায়েত আনোয়ার মনির সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের ছোট স্বন্দ্বীপ গ্রামের মৃত আইনজীবী আব্দুল খালেক মোল্লার ছেলে এবং শরীয়তপুর জজকোর্টের একজন আইনজীবী। তিনি বিবাহিত। তার চাচির এক ছেলে, এক মেয়ে। তার চাচা এক বছর আগে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচা বেঁচে থাকতেই মনির ও তার চাচির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় তারা অসামাজিক কর্মকাণ্ডেও লিপ্ত হতেন। একাধিকবার সালিশ-দরবারও হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আইনজীবী মনির তার চাচির ঘরে যান। তাদের পাশাপাশি ঘর। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা রাত আড়াইটার দিকে চাচি-ভাতিজাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করেন।

চিকন্দী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রমিজ খা বলেন, ঘটনাটি রাতে শুনেছি। মনির ও তার চাচিকে আপত্তিকর অবস্থায় যারা ধরেছে তাদের ও এলাকার গণ্যমান্য লোক নিয়ে এক জায়গায় বসেছিলাম। দুই পক্ষের কথা শুনে সমাধানের চেষ্টা করছি।

জানতে চাইলে আইনজীবী রুবায়েত আনোয়ার মনির বলেন, আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র । এ বিষয়ে আমি কিছু বলবো না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status