ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
প্রতি ৫ সেকেন্ডে যা ঘটে পৃথিবীতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 July, 2019, 11:37 PM

প্রতি ৫ সেকেন্ডে যা ঘটে পৃথিবীতে

প্রতি ৫ সেকেন্ডে যা ঘটে পৃথিবীতে

পাঁচ সেকেন্ড— আমাদের কাছে খুবই কম সময়। কিন্তু এই সময়েই সারা বিশ্বে অনেক কিছু ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। এই আয়োজনে থাকছে কয়েকটি উদাহরণ-

* প্রতি পাঁচ সেকেন্ডে আপনার আয় হয় কত? উত্তর হয়তো জানা নেই। কিন্তু বিল গেটস প্রতি ৫ সেকেন্ডে ১২৫০ ডলার আয় করেন। সে হিসেবে প্রতিদিন ২ কোটি ডলারের মালিক হচ্ছেন, বছর শেষে তার হিসেব ৮ বিলিয়ন ডলার।

* সারা বিশ্বে প্রতি ৫ সেকেন্ডে মোট ৩৪বার বজ্রপাত হয়। তবে এর ৯৯.৮ শতাংশই মুক্ত স্থানে পড়ে।

* ফেসবুকে প্রতি ৫ সেকেন্ডে ২০৫,০০০টি ওয়াল পোস্ট করা হয়। এই সময়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় প্রায় সাড়ে ১৯ লক্ষ!

* প্রতি ৫ সেকেন্ডে ইউটিউবে আপডেট করা হয়র ৬ ঘণ্টার সমমানের ভিডিও। প্রতিমাসে এর ভিউয়ারের পরিমাণ ৪ বিলিয়ন।

* আরেরিকার ম্যাকডোনাল্ড বার্গারের নাম হয়তো শুনেছেন! প্রতি ৫ সেকেন্ডে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ৩৭৫টি বার্গার বিক্রি করে। প্রতি ২৪ ঘন্টায় ম্যাকডোনাল্ড বার্গার বিশ্বের ১ শতাংশ মানুষকে বার্গার সরবরাহ করে থাকে।

* প্রতি ৫ সেকেন্ডে সারা বিশ্বে ১৭ মিলিয়ন মেইল আদান প্রদান হয়। জানা যায়, এর মধ্যে ১ কোটির ওপর মেইল হয় ব্যবসায়িক।

* আপনি জানেন প্রতি ৫ সেকেন্ডে এই মহাবিশ্ব ৪৬ মাইল করে প্রসারিত হচ্ছে। প্রসারণের এই হিসেব আপনার আমার কাছে কিছুই না। কিন্তু এই মহাবিশ্ব ক্ষুদ্র থেকে আজ এক বৃহৎ অবস্থানে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status