ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ডেঙ্গুর থাবায় প্রাণ গেল ৩ চিকিৎসকের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 9:36 AM

ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ডা. নিগার নাহিদ দিপু, সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা, তানিয়া সুলতানা। ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ডা. নিগার নাহিদ দিপু, সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা, তানিয়া সুলতানা। ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। এরমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ সপ্তাহে ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে গেল ৩ জুলাই স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. নিগার নাহিদ দিপু, এরপর রোববার (২২ জুলাই) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় হবিগঞ্জের নবাগত সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা। আজ (শুক্রবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনারারি চিকিৎসক তানিয়া সুলতানা মারা যান।

জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গেল বুধবার তানিয়াকে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকার ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত তানিয়া সুলতানার স্বামী আমিনুল বাহার জানান, তানিয়া সুলতানা ২২ জুলাই থেকে জ্বরে ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে। ২৪ জুলাই তাকে রাজধানীর মগবাজারে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।

নিহত তানিয়া সুলতানা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৭ ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিনজন চিকিৎসকের মৃত্যু হলো। এর আগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিগার নাহিদ দিপু নামে একজন নারী চিকিৎসক ও পরবর্তীতে গত কয়েকদিন আগে হবিগঞ্জ জেলার সিভিল সার্জন শাহাদাত হোসেন হাজরা মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত মাত্র ৮ জন বলা হলেও বেসরকারি হিসাবে এ মৃতের সংখ্যা কমপক্ষে তিন গুণ বলা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৫৬ জন। মোট আক্রান্ত রোগীর মধ্যে চলতি মাসের সর্বোচ্চ সংখ্যক ৭ হাজার ১১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status