ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হেপাটাইটিস ‘বি’ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 9:48 AM

হেপাটাইটিস ‘বি’ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য

হেপাটাইটিস ‘বি’ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য

হেপাটাইটিস ‘বি’ নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) নির্ধারিত টার্গেট অর্জন করেছে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ। বাকি তিন দেশ হলো- ভুটান, নেপাল ও থাইল্যান্ড।

৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ‘হেপাটাইটিস বি‘ সংক্রমণের হার শতকরা এক ভাগের কম হলে সেই দেশকে ‘হেপাটাইটিস বি’ নিয়ন্ত্রিত বলে ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল ও থাইল্যান্ড প্রথম দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ টার্গেট অর্জন করলো।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়াদিল্লি কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল বলেন, ‘প্রতিটি শিশুকে জীবন রক্ষাকারী হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এসব দেশ এ সাফল্য অর্জন করেছে। এ সাফল্যের মাধ্যমে প্রমাণিত হয়, এসব দেশের সরকার তাদের জনগণের স্বাস্থ্যসেবার জন্য বদ্ধপরিকর এবং এ সফলতা অর্জনের জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘হেপাটাইটিস বি’ নিয়ন্ত্রণের বিশেষজ্ঞরা বাংলাদেশ, ভুটান, নেপাল ও থাইল্যান্ডের টিকাদান কর্মসূচি পর্যালোচনা করে দেখেছেন, এসব দেশে টিকা প্রদানের হার শতকরা ৯০ ভাগ। এ ছাড়া গত কয়েক বছর যাবত শিশুদের ‘হেপাটাইটিস বি’ টিকা দেয়া হচ্ছে।

এক জরিপে তারা দেখতে পেয়েছেন, এসব দেশে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে ‘হেপাটাইটিস বি’ সংক্রমণের হার শতকরা এক ভাগের চাইতেও কম। এ অঞ্চলের দেশগুলোয় শিশুর জন্মের এক বছরের মধ্যে সম্প্রসারিত জাতীয় কর্মসূচির মাধ্যমে ‘হেপাটাইটিস বি’ টিকা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশ ‘হেপাটাইটিস বি’ মুক্ত করার টার্গেট নিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status