ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাড়িতে অভিযান-গুলি, আনসার আল ইসলামের তিনজন আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 12:34 PM

বাড়িতে অভিযান-গুলি, আনসার আল ইসলামের তিনজন আটক

বাড়িতে অভিযান-গুলি, আনসার আল ইসলামের তিনজন আটক

রাজধানীর রূপনগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়েছে।

মো. মাহিদুজ্জামান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি ছুড়ে।

এ সময় দেশীয় অস্ত্র এবং জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে জঙ্গি জাকারিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status