ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রাতে আটক, ভোর রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 July, 2019, 12:32 PM

রাতে আটক, ভোর রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাতে আটক, ভোর রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

যশোরের শার্শায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুজন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত সুজন মাদক ব্যবসায়ী। শনিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার অগ্রভূলোট সীমান্তে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

বিষয়টা নিশ্চিত করে বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবদুর রহিম হাওলাদার জানান, শুক্রবার রাতে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিল নিয়ে উপজেলার সীমান্ত পথ দিয়ে ফিরছিলেন। বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের থামতে বলা হয়।

এসময় মাদক ব্যবসায়ীরা না দাঁড়িয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা করে। এতে বিজিবির সার্জেন্ট আকমল হোসেন গুরুতর আহত হন। পরে রাতেই দু’জনকে আটক করে বিজিবি।

পরে তাদের নিয়ে শনিবার ভোরে অগ্রভূলোট এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সেখানে পৌঁছলে তাদের সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এক পর্যায়ে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। এসময় অন্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত বিজিবির পাঁচভূলোট ক্যাম্পের সার্জেন্ট আকমল হোসেনকে যশোর সেনানিবাস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status