ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দিল্লির আগুনজ্বলা পানে মজেছেন পরিণীতি চোপড়া! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 3:13 PM

দিল্লির আগুনজ্বলা পানে মজেছেন পরিণীতি চোপড়া! (ভিডিও)

দিল্লির আগুনজ্বলা পানে মজেছেন পরিণীতি চোপড়া! (ভিডিও)

ভারতের রাজধানী দিল্লির বিখ্যাত ‘আগুনপান’ খেলেন বলিউড নায়িকা পরিণীতি চোপড়া। মশলায় আগুন ধরিয়ে মজাদার পান পরির মুখে পুরে দিলেন পানবিক্রেতা। খেতে পেরে উচ্ছ্বসিত এ সুন্দরী। সঙ্গে ছিলেন তাঁর ‘জাবারিয়া জোড়ি’ সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তিনিও আগুনপান খেয়েছেন।

আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে পরিণীতি-সিদ্ধার্থর নতুন ছবি ‘জাবারিয়া জোড়ি’। ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই অভিনেতা। গিয়েছিলেন দিল্লির কনৌট প্লেসে। সেখানেই আগুনপান চেখে দেখলেন দুজন। তাঁদের পান খাওয়ার দৃশ্য এখন অন্তর্জালে ভাইরাল।

আগুনপান খাওয়ার অভিজ্ঞতাকে ‘খুব ভালো’ বলে অভিহিত করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। প্রথমে একটু ভয় পেয়েছিলেন পরিণীতি। পরে অবশ্য উপভোগ করেছেন। তাঁদের উপস্থিতিতে ভিড় বাড়ে কনৌট প্লেসে। ভক্তরাও উপভোগ করেন তাঁদের পান খাওয়ার দৃশ্য।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পান খাওয়ার ভিডিও শেয়ার করেছেন পরিণীতি চোপড়া। ক্যাপশনে লিখেছেন, ‘সিড (সিদ্ধার্থ) পানের মতো। আমি কিন্তু নই। আমরা জাবারিয়া জোড়ি, আগুনপান? উমম।’

দেখুন ভিডিওটি :

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত ১৭ লাখ ৮৩ হাজারের বেশিবার দেখা হয়েছে। ইউটিউবেও ভক্তরা ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন।

ছবির প্রচারণাকালে পরিণীতি পরেছিলেন সবুজ প্রিন্টেড ব্লেজার। বেঁধেছিলেন কালো বেল্ট। আর সিদ্ধার্থ পরেছিলেন ‘জাবারিয়া জোড়ি’র চরিত্রের সঙ্গে মিল রেখে খেলোয়াড়ি পোশাক।

ভারতের বিহার রাজ্যের পটভূমি নিয়ে নির্মিত ‘জাবারিয়া জোড়ি’। যেখানে কনের পরিবারের পক্ষে বরকে অপহরণ করে জোর করে বিয়ে দেওয়ার রেওয়াজ চালু রয়েছে। সেসব নিয়েই হাস্যরসাত্মক এ ছবি। ২ আগস্ট মুক্তি পাবে ছবিটি। সূত্র : হিন্দুস্তান টাইমস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status