ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফজলি আম দিলেন শেখ হাসিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 3:24 PM

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফজলি আম দিলেন শেখ হাসিনা

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফজলি আম দিলেন শেখ হাসিনা

সরকারি সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের ফজলি আম ও ফুল উপহার দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমের রাজা খ্যাত রাজশাহীর ফজলি ও ফুল ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হয়েছে।

‘বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুইজন কর্মকর্তা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাইনিং স্ট্রিটে এই আম ও ফল পৌঁছে দেন। এরপর ১০ নং ডাইনিং স্ট্রিটের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে এগুলো গ্রহণ করেন এবং জানান, এই আম ও ফুল বরিস জনসনকে পৌঁছে দেবেন।’

অপরদিকে রানি দ্বিতীয় এলিজাবেথ এবং বাকিংহাম প্যালেসে প্রিন্স চার্লসকেও একই উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা।

এর আগে এক বার্তায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় বৃহস্পতিবার বরিস জনসনকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া উপলক্ষে আপনি আমার এবং বাংলাদেশ সরকার ও জনগণের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণ আপনার দেশকে ঐক্য, সমৃদ্ধি ও গতিশীলতার নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার নেতৃত্বে যুক্তরাজ্যের জনগণের দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অভিন্ন মূল্যবোধ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর কল্যাণের গভীরে প্রোথিত।

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে গত ১৯ জুলাই লন্ডন পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোথে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। সূত্র : বাসস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status