ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মিন্নির পক্ষে হাইকোর্টে লড়ছেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 August, 2019, 5:48 PM

মিন্নির পক্ষে হাইকোর্টে লড়ছেন যারা

মিন্নির পক্ষে হাইকোর্টে লড়ছেন যারা

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হয়ে কারাগারে আছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। মিন্নিকে কারাগার থেকে বের করতে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াই করবেন একদল আইনজীবী।

আইনজীবীদের নেতৃত্বে রয়েছেন- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। তার দলে রয়েছেন অ্যাডভোকেট আইনুন্নাহার লিপি, অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম, অ্যাডভোকেট মাহরিন মাসুদ ভূইয়া, অ্যাডভোকেট আয়েশা আক্তার, অ্যাডভোকেট রোনা নাহরিন, অ্যাডভোকেট রোহানী ফারুক খান, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট দেবাজিৎ দেবনাথ, অ্যাডভোকেট নাজমুস সাকিবের মতো তরুণ আইনজীবীরা।

এ বিষয়ে অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, ‘যে মুহূর্তে শুনেছি বরগুনার আদালতে মিন্নির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি, তখন থেকেই আমরা তাকে আইনি সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নেই। একটি অসহায় মেয়ের পক্ষে আমরা আইনি লড়াই করছি, এটাই আত্মতৃপ্তি। এ কাজে আমাদের পাশে দাঁড়িয়েছে আইন ও সালিশ কেন্দ্র এবং ব্লাস্ট।’

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে মিন্নির জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কু’পিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে ওই দিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status