ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মসজিদ নির্মিত হচ্ছে বাংলাদেশে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 August, 2019, 8:40 PM

দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মসজিদ নির্মিত হচ্ছে বাংলাদেশে

দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মসজিদ নির্মিত হচ্ছে বাংলাদেশে

টাঙ্গাইলের গোপালপুরে ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু মসজিদ। প্রায় ১৫ বিঘা জমির ওপর এ মসজিদ নির্মাণ করছে স্থানীয় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট।

মসজিদটি কাবা শরীফের ইমামকে দিয়ে উদ্বোধন করানো হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সদস্য হুমায়ুন কবীর।

তিনি জানান, মসজিদটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দক্ষিণ পাথাইল গ্রামের নদীর পাড়ে নির্মাণ করা হচ্ছে। এতে থাকছে ২০১টি গম্বুজ। এর মধ্যে প্রধান গম্বুজটির উচ্চতা ৮১ ফুট।

হুমায়ুন কবীরের দাবি, নির্মাণ শেষ হলে এই মসজিদটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু মসজিদ।

তিনি জানান, বড় গম্বুজটির চারপাশে ২০ গম্বুজ থাকছে। প্রতিটির উচ্চতা ১৭ ফুট। আর মসজিদটির দৈর্ঘ ১৪৪ ফুট ও প্রস্তও ১৪৪ ফুট। এতে একসঙ্গে ১৫ হাজার মানুষ নামাজ পড়তে পারবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  মসজিদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status