ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভাইয়ের কাছে সাহায্য চাইতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 August, 2019, 8:36 PM

ভাইয়ের কাছে সাহায্য চাইতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

ভাইয়ের কাছে সাহায্য চাইতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

এক কিশোরীকে তার নিজের মা পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন। শুধু মা নয়, ভাই আর স্বামীও তাকে জোর করে এই পথে নামিয়েছেন। দিনের পর দিন স্বামীর কাছে ধর্ষিত হয়েছেন, এমনকি সাহায্য চাইতে গিয়ে ভাইয়ের কাছেও ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে।

ভারতের মুম্বাই শহরে এমন অমানবিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ২০১৮ সালের এপ্রিলে ওই কিশোরীকে জোর করে বিয়ে দেয় তার পরিবার। যদিও সে সময় ওই কিশোরী প্রাপ্তবয়স্ক ছিল না। ওই কিশোরীকে জোর করে যৌন সম্পর্ক করতে বাধ্য করত তার স্বামী। সে রাজি না হলে তাকে মারধরও করা হতো। এমন ঘটনা চলতে থাকলে ওই কিশোরী স্বামীর বাড়ি থেকে মানকুর্দে মায়ের বাড়িতে চলে আসে।

এর কয়েক মাস পরে ওই কিশোরীকে তার মা পতিতাবৃত্তিতে বাধ্য করেন। শনিবার রাতে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরী। নিজের সঙ্গে ঘটে যাওয়া পা’শবিক ঘটনার বর্ণনা দিয়েছে সে।

ওই কিশোরী জানান, তাকে টাকার জন্য ৬০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। সে সময় সে তার ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু সাহায্য করার বদলে সেও নিজের বোনকে ধর্ষণ করেছে। আর ওই কিশোরীকে হত্যারও হুমকি দেয়া হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  ধর্ষণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status