ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রিলিজ হলো ১৯ চুমুর গান, 'তুমি আমার' (ভিডিও)
সাকিব আল রোমান
প্রকাশ: Monday, 19 August, 2019, 8:32 PM

রিলিজ হলো ১৯ চুমুর গান, 'তুমি আমার' (ভিডিও)

রিলিজ হলো ১৯ চুমুর গান, 'তুমি আমার' (ভিডিও)

'নতুন সময়' ইউটিউব চ্যানেলে রিলিজ হলো কন্ঠশিল্পী হৃদয় ও মোহনার 'তুমি আমার' শিরোনামে গানটির মিউজিক ভিডিও। ১৯ চুমুর গানটিতে মডেল হয়েছেন শিখা ও আয়ান ইসলাম নাঈম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছে টিম 'নতুন সময়'।

রাজধানীর মনোরম পরিবেশে দৃশ্যায়ন হয়েছে এই মিউজিক ভিডিও। আবেদনময়ী শিখা ও আয়ানের দুষ্টু মিষ্টি প্রেমে মজেছে অন্তর্জাল।

মডেল শিখা বলেন, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শকের উপর ছেড়ে দিতে চাই।

মডেল নাঈম বলেন, ছোটপর্দায় কাজ করলেও এটাই আমার প্রথম মিউজিক ভিডিও। সে কারণে অনেক বেশী ভালোলাগা কাজ করছে। নিজের নতুন মাঈলফলক ছুঁতে পারায় আমি আনন্দিত। সকলের কাছে দোয়া চাই।

এ প্রসঙ্গে শিল্পী হৃদয় বলেন, আমি আশাবাদী 'তুমি আমার' হিট করবেই। এটার অডিও রেসপন্সটাও খুব ভালো ছিল। আমার কাছে মনে হয় গানটির মিউজিক ভিডিও দর্শক গ্রহণ করবে।

উল্লেখ্য, রবিউল ইসলাম জীবনের কথায় ও বেলাল খানের সুরে গানের সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status