ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ভেনিসে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 4:36 PM

ভেনিসে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

ভেনিসে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

ভেনিস শাখা আওয়ামী লীগের উদ্যোগে মাদারীপুর সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার স্থানীয় চিতা মারঘেরা গির্জা হলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও সংবর্ধিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতারা।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ছৈয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল।

প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি পাভেলুর রহমান শফিক খান। বিশেষ অতিথি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ইলিয়াস আহমেদ। প্রধান বক্তা সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী। এ সময় বক্তব্য দেন খোরশেদ মাঝি, আল মামুন ঢালী, জিলানী খলিফা, শাহ আলম হাওলাদার ও জামাল খান।

দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল প্রবাসীদের একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়াও অনুষ্ঠানে শহিদুল ইসলাম নূর হোসেন, হাকিম মাদবর, আজাদ খান ও শেখ রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status