ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আব্দুল আজিজকে নিয়ে পূজা চেরীর আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 5:02 PM

আব্দুল আজিজকে নিয়ে পূজা চেরীর আবেগঘন স্ট্যাটাস

আব্দুল আজিজকে নিয়ে পূজা চেরীর আবেগঘন স্ট্যাটাস

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা পূজা চেরী। চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পথ চলা শুরু হলেও গত বছর পর পর কয়েকটি সিনেমাতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে তাকে।সম্প্রতি ‘জ্বিন’ নামের চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। আর এমন সময়ই বাংলাদেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে নিয়ে মুখ খুললেন। জানালেন নানা অজানা কথা।

রোবাবার পূজা চেরী তার ফেসবুক পেইজে আব্দুল আজিজকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, ‘জ্বিন’, আজকে আমি সকালে আমার নিয়মিত লেখা আপলোড করতে পারি নি কারন আজকে যাকে নিয়ে লিখছি সে অনেক বেশি স্পেশাল। সে না থাকলে হয়তো হতো না জাজ মাল্টিমিডিয়া এবং হতাম না আমি।আপনারা নিশ্চই বুঝতে পারছেন আমি কার কথা বলছি।বলছি জাজ মালিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাইয়ার কথা।

অভিনয় আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিলো সিনেমার নায়িকা হবো। আমি যখন একদম ছোট ছিলাম জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমায় আমি ছিলাম। তখন শুটিং এর সময় সে আমার একটা দৃশ্যের অভিনয় খুব পছন্দ করেছিলেন। সে বলছিলেন আরে মেয়েটা তো খুব ভালো অভিনয় করে , ও বড় হলে ওকে নায়িকা বানিয়ে দিবো। তখন থেকেই মনে আশা জাগলো যে না আমি তাহলে নায়িকা হতে পারবো। তারপর করলাম জাজ মাল্টিমিডিয়ার অনেক সিনেমা। হুট করেই একদিন ফোন আসলো। ফোনটি করেছিলো আজিজ ভাই , এবং বললো পূজা তুই অফিসে চলে আয়। গেলাম অফিসে। তার রুমে ঢুকে দেখি অনেকেই আছে , শোনাচ্ছে পোড়ামন ২ এর গল্প। তখন আমি ভাবছিলাম পোড়ামন ২ এর গল্প শুনে আমি কি করবো ??

আজিজ ভাইয়া বললো গল্পটা শোন ,কেমন লাগলো বলবি।তারপর বুঝলাম পোড়ামন ২ এর নায়ক নায়িকা খোঁজা হচ্ছে। কিন্তু কেউ কিছু বলছে না।

সত্যি আমি খুবই আগ্রহ ছিলাম। তারপর এলো আজিজ ভাইয়ার জন্মদিন। সেই জন্মদিনে ঘোষনা দিলো পূজা হচ্ছে পোড়ামন ২ এর নায়িকা।
হু সত্যিই আজিজ ভাইয়া তার কথা রেখেছেন। আমি সত্যিই তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।তিনি আমাকে কলকাতার সিনেমা করিয়েছেন যেটি ছিলো আমার স্বপ্ন।

অনেকে বলে যে এরকম নাকি অনেকে এসেছে কিন্তু একটু বিখ্যাত হওয়ার পর নাকি আগের সব কিছু ভুলে যায়। আমি কাউকে ছোট করে কিংবা কাউকে অসম্মান করে বলছি না , আমি শুধু আমার কথা বলছি। আমার পরিবার আমাকে এই শিক্ষা দিয়েছে যে কেউ যদি তোমার উপকার করে কিংবা কেউ যদি তোমার স্বপ্ন পূরণ করে তার কথা ভুলবে না। তার জন্য কিছু না করতে পারো কিন্তু সব সময় ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনা করবে।

আজিজ ভাইয়া অনেক আগে আমাকে একটা কথা বলেছিলো যেটি আমি আমার সারাজীবন মনে রাখবো সেটি হলো “তুই যাই করিস না কেনো কখনো কারো পেটে লাথি মারবি না ।”এই কথা শোনার পর মনে হলো আপনার কাছ থেকে আর যাই হোক কুশিক্ষা পাবো না। সত্যিই আপনি খুব বড় মনের মানুষ।

পূজা আরও লিখেন, এটি ছিলো আগের কথা। এখনকার কথায় আসি।জ্বিন


জ্বিন সিনেমার কথা আরো অনেক আগে থেকেই হয়ে আসছিলো এবং সবাই জানে জ্বিন একটি ভৌতিক সিনেমা। এটি আলাদা করে বলার কিছু নেই।
ইচ্ছে ছিলো একটি ভৌতিক সিনেমা করার এবং করছি আর এই সুযোগটা দিয়েছেন আজিজ ভাইয়া। আমি আমার আজীবন আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। আপনাদের মতো আরো বড় বড় প্রোযজক থাকলেই আমাদে চলচ্চিত্র ঘুরে দাড়াবে এবং এটাই চাওয়া।

আপনি খুব ভালো থাকবেন এবং সবসময় হাসি খুশি থাকবেন ঈশ্বরের কাছে প্রাথর্না।

ইতোমধ্যে ‘জ্বিন’ ছবিটির ৭০ ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই ছবিটির কাজ শেষ হয়ে যাবে বলে জানা গেছে ।‘জ্বিন’ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সাইকো-থ্রিলার গল্পে নাদের চৌধুরী নির্মাণ করছেন এই চলচ্চিত্রটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status