ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ইতালির নাপলিতে প্রবাসীদের ১৩ দফা দাবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 5:07 PM

ইতালির নাপলিতে প্রবাসীদের ১৩ দফা দাবি

ইতালির নাপলিতে প্রবাসীদের ১৩ দফা দাবি

ইতালির নাপলিতে বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিশন নাপলির আয়োজনে ১৩ দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২০ সেপ্টেম্বর সকালে নাপলির বিভিন্ন কাম্পানিয়া থেকে হাজার হাজার প্রবাসীরা নাপলি সিটিতে জমায়েত হয়ে তাদের দাবি জানান। দাবিগুলো তুলে ধরা হলো-

পালমা কাম্পানিয়ায় ঈদ ও জুম্মার নামাজের অনুমতি, অবৈধ প্রবাসীদের বৈধকরণ, ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসন, বিভিন্ন স্থানে বাঙালিদের উপর হামলা বন্ধ করা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালভেনি কর্তৃক প্রবাসী বিরোধী আইন বাতিল করাসহ ১৩ দফা দাবি আদায়ের জন্য মিছিল ও প্রতিবাদ সভা করে।

মিছিলটি নাপলির গারিবালদি থেকে শুরু হয়ে ভিয়া রোমায় গিয়ে সমাবেশ, সভা ও জেলা প্রসাশক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য দেন- সি.জি.এল ইমিগ্রেশনের প্রধান জামাল কোয়ানদ্রো, মানবাধিকার সংগঠন তেরে ফেব্রাইয়ো সংগঠনের প্রধান জাল্লুকা প্রেতুন্স, সেনেগাল অ্যাসোসিয়েশনের প্রধান কস্তাবিয়ালো, নাপলি কমুনির এক্সসাইও লাউরা মোরমোরালে, নিরাপত্তা প্রেসিডেন্ট প্রোফেসর ফ্রান্সিসকো বেরলত্তি,
মানবাধিকার সংগঠন ইউরেশিয়ার প্রেসিডেন্ট ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাপলির সমন্বয়ক সৈয়দ রাজিব, নাপলির সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম আক্তার লিটন।


আরও বক্তব্য দেন- শরীয়তপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাচ্চু, বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির সভাপতি বশির আহম্মেদ, সহ-সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নু, নাপলি আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক গউস উদ্দিন, বরিশাল কল্যাণ সমিতির উপদেষ্টা মোরশেদ আলম, কমিউনিটি নেতা মৃদুল দেওয়ান, বাবলু রহমান, মাহবুবুল আলম মামুন আব্বাস উদ্দিন মিলন, সানজন্নারো আওয়ামী লীগের সভাপতি মোশারেফ খলিফা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নাপলি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এনামুল হক বাদল প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসীদের ১৩ দফা ন্যায্য দাবি না মানা হলে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেয়া হবে। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হলে তিনি দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status