ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সম্রাটকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 5:40 PM

সম্রাটকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু

সম্রাটকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু

ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি এবং আলোচিত যুবলীগ নেতা। ইসমাইল চৌধুরীকে সম্রাটকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। এই গ্রেপ্তারের অংশ হিসেবেই আজ ভিক্টোরিয়া, আরামবাগ, দিলকুশা এবং মোহামেডান ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে। এই ক্লাবগুলোর সঙ্গে ইসমাইল চৌধুরী সম্রাটের সংশ্লিষ্টতা রয়েছে বলে আইনপ্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে।

এই ক্লাবগুলোতে অভিযান চালিয়ে সেখানে অনেক ক্যাসিনো সামগ্রী পাওয়া গেছে। বাংলাদেশের আইনে যেহেতু ক্যাসিনো নিষিদ্ধ, সেহেতু এখন ইসমাইল চৌধুরীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আইনগত বাধাগুলো দূর হয়েছে বলে আইন প্রয়োগকারী সংস্থারা জানিয়েছে।

উল্লেখ্য যে, আসাদুজ্জামান খান কামাল দুইদিন আগে বলেছিলেন যে, ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে। আজ তাই তার বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্যই এ অভিযানগুলো পরিচালিত হয়েছে।

এদিকে যুবলীগের আলোচিত, বিতর্কিত এই নেতা গত কাকরাইলের রাজমনি সিনেমা হলের সামনে তার দলীয় কর্মীদের নিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা অবস্থান করছেন। শত শত কর্মী তাকে পাহার দিচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status