ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাচ্চা মেয়েটিকে চুমু খাচ্ছে বিশাল পাইথন, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 5:27 PM

বাচ্চা মেয়েটিকে চুমু খাচ্ছে বিশাল পাইথন, ভিডিও ভাইরাল

বাচ্চা মেয়েটিকে চুমু খাচ্ছে বিশাল পাইথন, ভিডিও ভাইরাল

মানুষের সঙ্গে প্রাণীর সখ্যতা বহুদিনের। তবে সাপের সঙ্গে মানুষের সখ্যতার চেয়ে ভয়ের সম্পর্কটাই বেশি। সাপ দেখলে অনেকে তা মেরে ফেলতে চাইলেও ছোট্ট একটা মেয়ের সঙ্গে বিশাল পাইথনের ‘বন্ধুত্বের’ একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্বাচ্ছন্দে হলুদ রঙের বিশাল পাইথনের খেলতে দেখা যাচ্ছে মেয়েটিকে। মেয়েটির সম্পূর্ণ মুখে পাইথন তার মুখ দিয়ে আদর করছে। প্রিয় বন্ধুর মতো আদর করে মেয়েটির কপালে চুমু দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, দেখতে বিশাল একটি হলুদ রঙের পাইথন। তার কাছেই বসে আছে ছোট্ট মেয়েটি। দুজনে খেলা করছে। খেলতে খেলতেই সাপটি তার মুখ এগিয়ে নিয়ে যায় শিশুটির মুখের দিকে। মুখ এগিয়ে নিয়ে গিয়ে শিশুটির কপালে চুমু খায়।

তবে বিশাল পাইথন ‘বন্ধুর’ জন্য একটু ভয় হচ্ছে না শিশুটির। দুজনে তারা খেলায় মত্ত। সাবলীলভাবে পাইথনের সঙ্গে খেলছে সে। খেলতে খেলতে হাসছে। বিষয়টি যে তার কাছে বেশ স্বাভাবিক ও মজার তার অঙ্গভঙ্গি দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিওটি পোস্ট করা হয় পার্লি পপস নামের একটি আইডি থেকে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। গত ১২ সেপ্টেম্বর পোস্ট হওয়া ভিডিওটি ইতোমধ্যেই এক কোটি ১৯ লাখ বার দেখা হয়েছে। সমানে শেয়ার ও লাইক হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status