ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কবে আসছে ‘মুশকিল বেবি’ বিপাশা?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 6:30 PM

কবে আসছে ‘মুশকিল বেবি’ বিপাশা?

কবে আসছে ‘মুশকিল বেবি’ বিপাশা?

লাক্স তারকা বিপাশা কবির। মিডিয়াতে পথ চলা শুরু তখন থেকেই। নির্মাতা শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে আইটেম গান দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর প্রায় ৫০টির বেশি ছবির আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। আইটেম গানের পাশাপাশি নায়িকা হিসেবেও কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। শুধু চলচ্চিত্রেই নয় নিজের দক্ষতার সাক্ষর রেখেছেন মিউজিক ভিডিওতেই।

চলতি বছর বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ‘তুই আমার সূর্যমুখী তুই আমার চন্দ্রমুখী’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় ফের আসিফ আকবরের গানের মডেল হলেন বিপাশা।

সম্প্রতি গাজীপুর একটি শুটিং হাউজে এই মিউজিক ভিডিওটির চিত্রধারণ সম্পূর্ণ হয়েছে। আসিফ আকবরের কণ্ঠে ‘মুশকিল বেবি’ গানটি ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

মিউজিক ভিডিওটি নিয়ে বিপাশা পূর্বপশ্চিমকে বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। বেশ সুন্দর একটি কাজ হয়েছে। আমাদের ইচ্ছে ছিল গাজীপূরের বিভিন্ন লোকেশনে শুটিং করার। কিন্তু হুট করেই কয়েক দিনের বৃষ্টির কারণে আমাদের সেট ফেলে কাজটি শেষ করতে হয়েছে। আল্প সময়ের মাঝে নির্মাণ হলেও মেকিংটা অসাধারণ হয়েছে। আর গানটির কথাও বেশ দারুন । আশা করছি দর্শকদেরও বেশ ভালো লাগবে।’

কবে নাগাদ মিউজিক ভিডিওটি মুক্তি পাবে জানতে চাইলে বিপাশা বলেন, ‘চলতি সপ্তাহে কিংবা এর পরের সপ্তাহে মিউজিক ভিডিওটি এস এস মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাবে বলে কথা রয়েছে।’

প্রসঙ্গত, বিপাশা বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্র ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status