ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
স্কুলে আর পড়া হবেনা মুকুলের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 September, 2019, 6:29 PM
সর্বশেষ আপডেট: Sunday, 22 September, 2019, 6:33 PM

স্কুলে আর পড়া হবেনা মুকুলের

স্কুলে আর পড়া হবেনা মুকুলের

দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার ভোগনগর ইউপির রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেক হোসেন মুকুল ভোগনগর ইউপির ভাবকি গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে ও রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হক জানান, সকালে ভোগনগর ইউপির কবিরাজ হাট থেকে সাইকেলে বাড়ি ফিরছিল মুকুল। পথে রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুপুরে সে মারা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status