ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 6:47 PM

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম

সাবেক সিনিয়র সচিব বেগম নাছিমা বেগমকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে সার্বক্ষণিক সদস্য এবং আরও ছয়জনকে কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

অবৈতনিক সদস্যারা হচ্ছেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট তৌফিকা আফতাব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম জেসমিক আরা বেগম, মিজানুর রহমান খান এবং সাবেক সচিব ড. নমিতা হলদার।

উল্লেখ্য, ৭০ বছর পূর্ণ হওয়ায় গত ৩০ জুন ছিল মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের শেষ কর্মদিবস। কাজী রিয়াজুল হক ও কমিশনের সদস্যরা নিয়োগ পেয়েছিলেন ২০১৬ সালের ৩ আগস্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status