ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মিমের তৈরি খাবার খেয়ে বিচারকের মৃত্যু!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 6:52 PM

মিমের তৈরি খাবার খেয়ে বিচারকের মৃত্যু!

মিমের তৈরি খাবার খেয়ে বিচারকের মৃত্যু!

বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ের নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। দর্শকনন্দিত এই নায়িকার রান্না খেয়ে এক অনুষ্ঠানের বিচারকের মৃত্যু হয়েছে। একটি রান্নার প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে তার একটি স্পেশাল রান্না করা খাবার খেয়ে মুহূর্তেই বিচারক জ্ঞান হারান এবং মারা যান! অনেকেই হয়তো ঘাবড়ে গেছেন। এমনি এক ঘটনা ঘটেছে তবে বাস্তবে নয়।

‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ শিরোনামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে এমন দৃশ্য। ওয়েব সিরিজটি নির্মাণ করছেন অনিমেষ আইচ। গল্প লিখেছেন মারুফ রেহমান। চিত্রনাট্য তৈরি করেছেন সরদার সানিয়াত হোসেন, মারুফ রেহমান ও অনিমেষ আইচ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর স্টার সিনেপ্লেক্সে একটি প্রিমিয়ার শো’র মাধ্যমে ওয়েব সিরিজটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ মুক্তি দেয়া হয়। ক্রাইম থ্রিলারর্মী গল্পে ফুটিয়ে তোলা হয়েছে মাদক, দুর্নীতি, শোবিজ জগতের অনেক কিছুই।

ওয়েব সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুবর্ণা মুস্তাফা, আফরান নিশো, তাহসান, জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, মিম মানতাশা ও শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, ইমন, সুমন আনোয়ার, বাঁধন লিংকন ও শাহেদ আলী সুজন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status