ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
রংপুরে দুদুর বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 September, 2019, 7:05 PM

রংপুরে দুদুর বিরুদ্ধে মামলা

রংপুরে দুদুর বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছে।

রোববার দুপুরে জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুস সাত্তার বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন। এতে দুদুর বিরুদ্ধে দণ্ডবিধি ৫০৬ (২) ধারায় হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ‘রাজকাহন’ নামক এক টকশোতে শামসুজ্জামান দুদু সরকার পরিবর্তনে বিএনপির কৌশলের ব্যাপারে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বলেন, ‘যেভাবে শেখ মুজিবকে বিদায় দেয়া হয়েছে- সেভাবে শেখ হাসিনার বিদায় হবে’। বিএনপি নেতার এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হত্যা করার ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে। যা সরাসরি হত্যার হুমকি ও দণ্ডবিধি ৫০৬(২) ধারা মতে একটি অপরাধ।

এদিকে মামলা দায়ের শেষে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, ‘আমরা শঙ্কিত। ক্ষমতার লোভে স্বাধীনতাবিরোধী চক্রের আঁতাতে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে যেভাবে স্ব-পরিবারের হত্যা করা হয়েছে। একইভাবে বিএনপি আজ বঙ্গবন্ধু কন্যাকে হত্যার ছক করছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মিডিয়াতে তাদের সেই পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এপিপি মামলা করেছেন। এ বিষয়ে আদালত যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status