ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
২৫ বছরে সবচেয়ে বাজে রেকর্ড গড়লেন বার্সেলোনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 7:01 PM

২৫ বছরে সবচেয়ে বাজে রেকর্ড গড়লেন বার্সেলোনার

২৫ বছরে সবচেয়ে বাজে রেকর্ড গড়লেন বার্সেলোনার

৫ ম্যাচের দুটিতে হার, একটিতে ড্র। বাকি দুটিতে জয়। পয়েন্ট কেবল ৭। ৫ ম্যাচ শেষে অবস্থানও সাত নম্বরে। অথচ, মাত্রই প্রথম বিভাগ থেকে প্রিমেরা লিগায় (লা লিগা) উঠে আসা গ্রানাডা বার্সেলোনাকে হারিয়ে উঠে গেলো পয়েন্ট টেবিলের শীর্ষে।

গ্রানাডার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মেসিও পারেননি বার্সাকে জেতাতে। হারতে হয়েছে তাদেরকে ২-০ গোলের ব্যবধানে। গত ২০ বারের দেখায় এই প্রথম বার্সাকে হারানোর স্বাদ নিতে পারলো গ্রানাডা।

গ্রানাডার কাছে এই হারের পরই নিশ্চিত হয়ে গেলো, গত ২৫ বছরেও লা লিগায় এতটা বাজে শুরু হয়নি কাতালানদের। এমনকি যখন থেকে প্রতি ম্যাচে জয়ের জন্য তিন পয়েন্ট করে নির্ধারণ করা হয়েছে, তখন থেকেও বার্সার এতটা বাজেভাবে মৌসুম শুরু কখনো হয়নি।

৫ ম্যাচে মোট পয়েন্ট ১৫। এর মধ্যে বার্সার সংগ্রহ কেবল ৭। ৮ পয়েন্টই হাতছাড়া হয়ে গেছে। এই ৫ ম্যাচের মধ্যে বার্সা হজম করেছে মোট ৯ গোল। ১৯৯৪-১৯৯৫ মৌসুমে সর্বশেষ একটা বাজে অবস্থা ছিল বার্সার। সেবার এই পর্যায়ে (৫ ম্যাচে) এসে বার্সার পয়েন্ট ছিল ৫। তবে সেবারও পরিস্থিতি ছিল একই। দুই জয়, দুই হার এবং একটি ড্র।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই র‌্যামন আজিজের গোলে এগিয়ে যায় স্বাগতিক গ্রানাডা। এরপর ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন আলভারো ভ্যাদিলো।

ম্যাচের শুরুতে মেসিকে মাঠে নামাননি কোচ আর্নেস্তো ভালভার্দে। তবে ১-০ গোলে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয়ার্ধের শুরুতেই চার্লস পেরেজকে বসিয়ে রেখে মেসিকে মাঠে নামান কোচ। ৪৫ মিনিট খেলেও বার্সাকে বাঁচাতে পারেননি মেসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status