ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যে প্রতিবেদনের ভিত্তিতে সাসপেন্ড হলেন পল্টন থানার ওসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 September, 2019, 11:46 PM

যে প্রতিবেদনের ভিত্তিতে সাসপেন্ড হলেন পল্টন থানার ওসি

যে প্রতিবেদনের ভিত্তিতে সাসপেন্ড হলেন পল্টন থানার ওসি

চাকরি দেয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর পল্টন থানার ওসি মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে তাকে বরখাস্ত করা হয়।

মতিঝিল বিভাগের ডিসি মো. আনোয়ার হোসেন জানান, এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের একটি তদন্ত বোর্ড গঠন করা হয়। এ সংক্রান্ত প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়। প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়েছে।

সাময়িক বরখাস্ত করার পাশপাশি পুলিশ পরিদর্শক মাহমুদুল হকের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হবে বলেও জানা গেছে।

ওসি মাহমুদুল হক অবশ্য জানিয়েছেন, তিনি ষড়যন্ত্রের শিকার। এর বেশি কিছু বলার নাই।

এক নারী গত অগাস্টের শুরুতে পুলিশ সদর দপ্তরে ওসি মাহমুদুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোনালিসা বেগমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

তদন্তে অভিযোগের ‘কিছু সত্যতা’ পাওয়া গেলে সে অনুযায়ী পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন জমা দেন বলে জানান মোনালিসা। তার ওই প্রতিবেদনের ভিত্তিতেই ওসি মাহমুদুলকে সাময়িক বরখাস্ত করা হল।

ওই নারীর অভিযোগ, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তাকে চাকরি দেওয়ার কথা বলে নওগাঁ থেকে ঢাকায় নিয়ে আসেন ওসি। ঢাকায় ওই নারীকে একটি হোটেলে তোলেন ওসি মাহমুদুল। সেখানে খাবারের সঙ্গে ‘চেতনানাশক জাতীয় কিছু খাইয়ে তাকে ধর্ষণ করেন’ ওই পুলিশ কর্মকর্তা।

মেয়েটি জ্ঞান ফিরে পেলে ওসি মাহমুদুল তাকে বলেন, তিনি মেয়েটিকে ভালোবাসেন। তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয় জানিয়ে বিয়ের প্রতিশ্রুতিও দেন ওই তরুণীকে।

ওই তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে একবছরেরও বেশি সময় ধরে ওই তরুণীকে বিভিন্ন সময় ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করেন ওসি মাহমুদুল হক। একপর্যায়ে ওই তরুণী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তা ওসিকে জানান তিনি। এসময় ওসি তাকে ফের বিয়ে করার প্রতিশ্রুতি দেন, তবে এর জন্য গর্ভপাত করতে হবে শর্ত দেন। শেষ পর্যন্ত ওই তরুণী গর্ভপাত করলেও তাকে বিয়ে করেননি মাহমুদুল হক। বরং একপর্যায়ে তিনি মেয়েটির যোগাযোগ বন্ধ করে দেন এবং এ বিষয়ে ‘বাড়াবাড়ি’ করলে ক্ষতির হুমকিও দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status