ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মিথিলাকে নিয়ে সৃজিতের আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 9:09 PM

মিথিলাকে নিয়ে সৃজিতের আবেগঘন স্ট্যাটাস

মিথিলাকে নিয়ে সৃজিতের আবেগঘন স্ট্যাটাস

সম্প্রতি তরুণ নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি ফাঁস হওয়া নিয়ে কঠিন সময় পার করছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এমন কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে পারায় মিথিলার প্রশংসা করেছেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি।

বুধবার (৬ নভেম্বর) মিথিলাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার দিয়ে সৃজিত মুখার্জি লিখেছেন, ‘কুর্নিশ করি, বাঘিনী। প্রতিদিনই তোমাকে নিয়ে গর্ব হচ্ছে।’

এ সময় মিথিলার ব্যক্তিগত ছবি ফাঁসকারী হ্যাকারদেরও সমালোচনা করেছেন ভারতীয় এ নির্মাতা।

এ প্রসঙ্গে ভারতের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘যারা এই বেআইনি কাজ করেছে তাদের জেল হওয়া উচিত। মিথিলা পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছে তা অনুকরণীয়। আমি মনে করি, ফেসবুকে তার বক্তব্য বুদ্ধিদীপ্ত ও যথাযথ হয়েছে। এজন্য তাকে নিয়ে গর্ব করতে পারি।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এছাড়া নিজের ফেসবুকে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status