ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
পপিকে না পেয়ে আত্মহত্যা করলো হৃদয়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 November, 2019, 10:11 PM

পপিকে না পেয়ে আত্মহত্যা করলো হৃদয়

পপিকে না পেয়ে আত্মহত্যা করলো হৃদয়

প্রেমের সম্পর্কের টানে দু’জন ভিন্ন ধর্মের হয়েও ভালাবাসাকে দীর্ঘস্থায়ী করতে ঘর ছেড়েছিলো। কিন্তু পপির পরিবার তার কাছ থেকে হৃদয়কে আলাদা করেছে। আর এ কারণেই ভালবাসার মানুষকে কাছে না পেয়ে আত্মহত্যা করেছে হৃদয় চন্দ্র ঘোষ (২১) নামে এক যুবক।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া মহল্লায়। হৃদয় ওই মহল্লার মৃত অজিত ঘোষের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর পূর্বে প্রতিবেশি এক ভিন্ন ধর্মের মেয়ের সঙ্গে হৃদয়ের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। কিন্তু তারা দু’জন ভিন্ন ধর্মের হওয়ায় পপির পরিবার তাদের সম্পর্ককে মেনে নিতে পারেনি। এ কারণে হৃদয় গত মঙ্গলবার (৫ নভেম্বর) পপিকে নিয়ে গাজীপুরে আশ্রয় নেন। পরে পপির পরিবার বুধবার (৬ নভেম্বর) রাতে গাজীপুরের মাওনা এলাকা থেকে মেয়েকে বাড়িতে নিয়ে আসে। এ কারণে আজ বৃহস্পতিবার সকালে হৃদয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

হৃদয়ের প্রেমিকা বলেন, প্রেমের সম্পর্কের টানেই আমি হৃদয়ের হাত ধরে ঘর ছেড়েছিলাম। কিন্তু পরিবারের লোকজন আমাকে জোরপূর্বক বাড়ি নিয়ে আসে। সে সময় হৃদয় বলছিলো, আমাকে না পেলে সে আত্মহত্যা করবে। বুধবার রাতে আমরা যে গাড়িতে বাড়ি এসেছি, হৃদয় সেই গাড়িতে আসেনি। পরে কোনো এক সময় সে বাড়ি এসে আত্মহত্যার করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status