ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
জনসমুদ্রে রূপ নিচ্ছে ‘আজাদি মার্চ’, বিপাকে ইমরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 10:15 PM

জনসমুদ্রে রূপ নিচ্ছে ‘আজাদি মার্চ’, বিপাকে ইমরান

জনসমুদ্রে রূপ নিচ্ছে ‘আজাদি মার্চ’, বিপাকে ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে মাওলানা ফজলুর রহমানের ডাকা ‘আজাদী মার্চ’.। পাকিস্তান জুড়ে যা জনসমুদ্রের আকার ধারণ করেছে। তার পদত্যাগের দাবিতে উত্তাল আন্দোলনকারীরা । আজাদি মার্চের সপ্তম দিনের অবস্থানে অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান খালি হাতে ইসলামাবাদ থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন করেছেন।

মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন, সরকারকে আর একদিনও সময় দেওয়া হবে না। তিনি বলেন, আমরা এমন একটি সাংবিধানিক সরকার চাই যা পাকিস্তানকে সম্মান করে। আমরা গণতন্ত্র চাই। গণতান্ত্রিক সরকার চাই। অবৈধ সরকার চাই না।’

এদিকে, প্রচণ্ড বৃষ্টি ও শীতের তীব্রতায় সরকারের পাঠানো সাহায্য প্রত্যাখ্যান করেছেন জমিয়তে নেতারা।

দলটির সাধারণ সম্পাদক আবদুল গফুর হায়দারি প্রধানমন্ত্রীর সহায়তা প্রত্যাখ্যান করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উচিত তাঁর দেওয়া ত্রাণ সমর্থকদের জন্য রেখে দেওয়া। আমাদের স্বেচ্ছাসেবকদের অনেক খাবার রয়েছে।

বুধবার সংবাদমাধ্যমে তিনি জানান, ‘আমরা শীতের মধ্যে বৃষ্টির কষ্ট সহ্য করতে পারব। কিন্তু ইমরান খানের সরকারকে আর নয়।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং পুনরায় নির্বাচনের দাবিতে পাকিস্তানে সপ্তম দিনেও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। খোলা আকাশের নীচে বৃষ্টিতে ভিজেই ইসলামাবাদে অবস্থান করছেন জমিয়তের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status