ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আমি সততার সাথে রাজনীতিকরি তারপর অপরের সমালোচনা করি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 November, 2019, 8:48 AM

আমি সততার সাথে রাজনীতিকরি তারপর অপরের সমালোচনা করি

আমি সততার সাথে রাজনীতিকরি তারপর অপরের সমালোচনা করি

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রত্যেক দিনই তো আপনারা হুমকি দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে নিয়ে আসবেন। সাহস থাকলে তারেককে দেশে আনেন।

একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে জেলে রাখার বিষয়ে জয়নুল আবেদিন বলেন, নেত্রীকে কেন জেলে রাখা হয়েছে সেটা যদি বলতে শুরু করি তাহলে এখান থেকে বের হওয়ার পর সাদা পুলিশ আমাকে গ্রেপ্তার করবে।

তিনি বলেন, বেগম জিয়া কেন জেলে আছে সেটা সবাই জানে। ৫ কোটি টাকার গাড়ি বিক্রি করার লোক যদি পাঁচ বছরের সাজা পেয়ে জামিন পেতে পারে তাহলে খালেদা জিয়ার যেই মামলা সেই মামলায় জামিন পাওয়ার অধিকার ওনার ছিলো। বেগম জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে।

সরকারের শুদ্ধি অভিযান নিয়ে জয়নুল আবদিন বলেন, কে ক্যাসিনো বানিয়েছে বা কে ক্যাসিনোর মালিক সেটা আমার দেখার বিষয় না। এই ক্যাসিনো যন্ত্রটা কি করে বাংলাদেশে আসলো সেটা দেখার বিষয়। দোষ কি সব আওয়ামী লীগ-বিএনপির, নাকি যিনি সরকারে থাকে তার? এই দোষটা কোথা থেকে সৃষ্টি হলো, কি করে এই যন্ত্রটা এয়ারপোর্ট ও চট্টগ্রাম বন্দরে আসলো, সেদিন কারা দায়িত্ব ছিলো এবং কারা কারা এর সাথে যুক্ত আছে সেই কাগজটা যদি প্রকাশ করতো তাহলে সব পরিষ্কার হয়ে যেতো।

তিনি বলেন, সম্রাট, জি কে শামীম, খালেদের এতটুকু শক্তি নাই বাংলাদেশে কারো সম্পৃক্ততা ছাড়া এই কাণ্ডগুলো ঘটাতে পারে। যাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার পর যেসব নেতাদের নাম তারা বলেছে সেই নামগুলো প্রকাশ করলে সরকারের সততা আরো বাড়বে।

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক কর্মীরা যদি সততা অবলম্বন করে দেশ পরিচালনার জন্য নিজের ক্ষুদ্র অভিজ্ঞতাটুকুও কাজে লাগায়, নিজের নেতাকে শিক্ষা দিতে পারে বা নিজের নেতাদেরকে বুঝাতে পারে যে আমি দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করি তাহলেই সার্থকতা তাহলেই আমার শুদ্ধি অভিযান।

তিনি বলেন, ওয়ান-ইলেভেনে আমাকে গ্রেপ্তার করে একটা দুর্নীতির মামলা দিতে বহুবার চেষ্টা করা হয়েছে। ইনশাআল্লাহ আমাকে একটি মামলাও দিতে পারে নাই। আমাকে দিয়েছে কানের দুল ও ছাগল চুরির মামলা। এসব মামলায় আমাকে দুই বছর জেল খাটতে হয়েছে। আমি আমার সততার সাথে রাজনীতি করার চেষ্টা করি তারপর অপরের সমালোচনা করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status