ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সহপাঠীর ধর্ষণে মাদরাসাছাত্রীর সন্তান প্রসব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 8 November, 2019, 9:12 AM

সহপাঠীর ধর্ষণে মাদরাসাছাত্রীর সন্তান প্রসব

সহপাঠীর ধর্ষণে মাদরাসাছাত্রীর সন্তান প্রসব

রাজশাহীর দুর্গাপুর উপজেলার এক মাদ্রাসাছাত্রী নিজের এক ছেলে সহপাঠীর বাসায় নোট আনতে গিয়ে সহপাঠীর হাতেই ধর্ষণের শিকার হয়েছিল। এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ছাত্রীটি একটি পুত্র সন্তান প্রসব করে।

দুর্গাপুর থানা পুলিশের ওসি খুরশীদা বানু কনা জানান, দুপুর ২টার দিকে ওই কিশোরী নিজ বাড়িতে পুত্র সন্তান প্রসব করে। খবর পেয়ে পুলিশ অসুস্থ ওই কিশোরী ও তার সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সজিব। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎধীন ওই কিশোরী জানান, নোট নিতে সহপাঠি সজীবের বাড়িতে গিয়েছিলো সে। ফাঁকা বাড়িতে তাকে ধর্ষণ করে সজীব। লোকলজ্জায় প্রথমে বিষয়টি পরিবারকে জানায়নি সে। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে টের পায় পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status