|
মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন
নতুন সময় প্রতিনিধি
|
![]() মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন রবিবার বেলা ১২টায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সভাপতি শিক্ষাবিদ ফ্রান্সিস সুদান হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, পরিবেশযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রণজিৎ, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, ইদ্রিস ইমন ও পরিবেশকর্মী মেহেদী হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজয় বাইন। আলোচনা সভায় বক্তারা বলেন বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। কার্বন নি:সরণকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার করে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে হবে। বৃক্ষরোপণ, নদী-খাল-বিল-জলাশয় ও পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিবেশ বিপর্যয় রুখতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে র্যালি এবং স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। লেইস প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় এসব কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
