ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’: গভীর রাতে পটুয়াখালীতে বৃষ্টি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 8 November, 2019, 9:09 AM

সাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’: গভীর রাতে পটুয়াখালীতে বৃষ্টি

সাগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’: গভীর রাতে পটুয়াখালীতে বৃষ্টি

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। শুক্রবার ভোর রাতে জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টিপাত শুরু হয়। জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন। এদিকে শুক্রবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব মোকাবিলা ও সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করেছে জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, সরকারের উচ্চমহলের নির্দেশনা বাস্তবায়ন ও স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবিলা ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হবে এবং সেগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নে কাজ করবে জেলা প্রশাসন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে তীরে নোঙর করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আবহাওয়া অধিদফতরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status