ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শনিবার নাগপুরে পাপন-সৌরভ বৈঠক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 November, 2019, 9:04 AM

শনিবার নাগপুরে পাপন-সৌরভ বৈঠক

শনিবার নাগপুরে পাপন-সৌরভ বৈঠক

আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ব্যাপারে নাগপুরে আলোচনায় বসবেন দুই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও সৌরভ গাঙ্গুলি। নাগপুরে ভারত ও বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারত-বাংলাদেশের দিবা-রাত্রির ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে নানান আয়োজনের কথা জানিয়েছেন সৌরভ। হয়তো সে ব্যাপারেই কথা বলতে অনানুষ্ঠানিক বৈঠকে বসবেন পাপন-সৌরভ। আগামী ১০ তারিখ অনুষ্ঠেয় ঐ ম্যাচের আগের দিন শনিবার (৯ নভেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে বসে খেলা দেখেছিলেন পাপন আর সেই ম্যাচেই বাংলাদেশের বাজিমাত। কিন্তু  গুজরাটের রাজকোটে মাঠে ছিলেন না নাজমুল হাসান পাপন আর সেই ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

প্রসঙ্গত, আগামী রোববার সিরিজ জয়ের লক্ষ্যে নাগপুরে খেলতে নামবে দুই দল। সংস্কারপন্থীদের জন্য ইতিবাচক খবর হলো, সেই ম্যাচটি সরাসরি মাঠে বসেই দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status