ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিনা দোষে কারাগারে ২১ দিন, ক্ষমা চেয়ে পার পেলেন পুলিশ কর্মকর্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 6:26 PM

বিনা দোষে কারাগারে ২১ দিন, ক্ষমা চেয়ে পার পেলেন পুলিশ কর্মকর্তা

বিনা দোষে কারাগারে ২১ দিন, ক্ষমা চেয়ে পার পেলেন পুলিশ কর্মকর্তা

পুলিশের ভুলে ২১ দিন কারাগারে থাকার পর এক টাকা মুচলেকায় জামিন পান কুমিল্লার রাজন ভূঁইয়া। বুধবার ওই পুলিশ কর্মকর্তা ভবিষ্যতে সতর্কতার সহিত কাজ করবেন বলে ভুল স্বীকার করে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে তাকে অব্যাহতি দেয়া হয়।

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার এসআই আরশাদকে অব্যাহতি দেন।

এদিকে এদিন মামলাটির মূল আসামি মো. হাবিবুল্লাহ রাজন একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে ১১ নভেম্বর পুলিশের ভুলে ২১ দিন কারাগারে থাকার পর এক টাকা মুচলেকায় জামিন পান রাজন ভূঁইয়া। একই সঙ্গে পরোয়ানা তামিলকারী কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার এসআই আরশাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলা হয়। আগামী ৪ ডিসেম্বর তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। এছাড়া এ মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।

ঘটনার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৯ মে ২৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ পুলিশের হাতে গ্রেফতার হন হাবিবুল্লাহ রাজন। ওই দিন তার বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোপালনগরে। তার বাবার নাম মো. আব্দুল মান্নান। মাদক মামলায় গ্রেফতারের এক মাসের মধ্যে জামিন পান রাজন। এরপর মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।

আদালতে হাজিরা না দেয়ায় ২০১৩ সালের ৬ জুন মিজানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায়। সেই পরোয়ানামূলে পুলিশ গোপালনগরের মৃত আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে রাজন ভূঁইয়াকে গত ১৬ অক্টোবর গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে। মূল আসামি হাবিবুল্লাহ রাজনের বয়স বর্তমানে ৩৩ বছর। জন্মসনদ অনুযায়ী নির্দোষ রাজনের বয়স ১৯ বছর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status