ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মোটা অঙ্কের টাকায়ও নগ্ন হননি নার্গিস ফাখরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 6:34 PM

মোটা অঙ্কের টাকায়ও নগ্ন হননি নার্গিস ফাখরি

মোটা অঙ্কের টাকায়ও নগ্ন হননি নার্গিস ফাখরি

বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। চলচ্চিত্রে অভিনয়ের আগে মডেল হিসাবে বিভিন্ন দেশে কাজ করেছেন। মাত্র ১৬বছর বয়সে আমেরিকার নেক্সট সুপার মডেল নির্বাচিতও হন তিনি। তখন বিখ্যাত ‘প্লেবয়’ ম্যাগাজিনের কলেজ সংস্করণের জন্য তাকে ডাকা হয়েছিল। সেখানে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে চেয়েছিল। কিন্তু ক্যামেরার সামনে নগ্ন হতে হবে বলে রাজি হননি নার্গিস ফাখরি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো স্মৃতি শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘প্লেবয়’ ম্যাগাজিনের ফটোশুটের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দেয়া হবে বলে জানানো হয়। প্লে বয় ম্যাগাজিনের শর্ত ছিল, ক্যামেরার সামনে নগ্ন হতে হবে। কিন্তু আমি রাজি হইনি।

তিনি জানান, বলিউডে অভিনয়ের ক্ষেত্রে সেভাবে কোনো যৌন দৃশ্য বা নগ্নতার শর্তে কাজ করেননি তিনি। তবু একের পর এক কাজ পেয়ে যান। সব মিলিয়ে বলিউডে তার ভালো সময় কাটছে।

২০১১ সালে ইমতিয়াজ আলির ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন নার্গিস ফাখরি। এরপর ‘মে তেরা হিরো’, ‘মাদ্রাজ ক্যাফের’ মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। বলিউডে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নার্গিস। হঠাৎ উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদ হয় নার্গিস ফাখরির। এরপর মুম্বাই ছেড়ে নিউ ইয়র্ক চলে যান এই অভিনেত্রী।

নার্গিস ফাখরি অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘অমাবাস’। চলতি বছর ফেব্রুয়ারিতে এটি মুক্তি পায়। বর্তমানে তিনি একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status