ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রিয়াঙ্কার প্রথম সন্তানের ছবি ভাইরাল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 6:54 PM

প্রিয়াঙ্কার প্রথম সন্তানের ছবি ভাইরাল!

প্রিয়াঙ্কার প্রথম সন্তানের ছবি ভাইরাল!

পরিবারের কাউকে না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এলো নিক-প্রিয়াঙ্কার প্রথম সন্তানের ছবি। এমনকি ভারতীয় কোন গণমাধ্যমও জানাতে পারেনি তার সন্তান জন্মদানের খবর। না জানিয়ে মা হয়ে বেশ আলোচনায়ও আসলেন প্রিয়াঙ্কা।

এর আগে অবশ্য বিভিন্ন সিনেমার কাজ ছেড়ে দেয়া, নিককে নিয়ে ব্যস্ত থাকা সবমিলিয়ে বেশ কয়েকবার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। তবে বরাবরই সেসব গুঞ্জনকে অস্বীকার করেছিলেন প্রিয়াঙ্কা।

এদিকে প্রিয়াঙ্কা নিকের সন্তানের ছবি সামনে আসাতে হতবাক গোটা বলিউড! অবাক প্রিয়াঙ্কার বিভিন্ন দেশের ভক্তরাও। তবে কবে হলো এ সন্তান? সত্যি কি মা হয়েছেন প্রিয়াঙ্কা? এই ধরণের প্রশ্নগুলো এখন পাঠকের মনে।

খুব বেশি অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার কিছু নেই। বিষয়টি হল, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীর সময় হঠাৎ করেই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। যেখানে নিকের কোলে এক শিশুকে দেখা যায়।

‘অ্যানিভারসারি গিফট’ হিসেবেই এক অত্যুৎসাহী ফ্যানক্লাব ফটো এডিটিং সফটওয়ারে নিক- প্রিয়াঙ্কার ছবি এডিট করে নিকের কোলে জুড়ে দিয়েছে সেই সদ্যোজাতকে। আর ডিজিটালের যুগে কোনো কিছু ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। এ ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সেই ছবি। ফ্যানেদের মনে উদয় হয়েছে নানা জল্পনার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status