ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ত্রিভুজ প্রেমের গল্পে সারিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 7:02 PM

ত্রিভুজ প্রেমের গল্পে সারিকা

ত্রিভুজ প্রেমের গল্পে সারিকা

এই প্রজন্মের নাট্যাভিনেত্রী সারিকা সাবাহ। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এনটিভিতে প্রচার চলতি এ নাটকে ‘ঝুমুর’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার পাশাপাশি আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় করছেন। সেই ধারাকবাহিকতায় থ্রিলার ও ত্রিভুজ প্রেমের গল্পের নাটকে কাজ করেছেন সারিকা সাবাহ।

নাটকটির নাম ‘তবুও তুমি’। এটি রচনা ও পরিচালনা করেছেন শাহীন মাহমুদ।সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে সারিকা সাবাহ ছাড়াও আরো অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, আবু হুরাইরা তানভীর, আনিকা মীম, সাবিহা, দীপক কর্মকারসহ অনেকে।

নাটকটির প্রসঙ্গে নির্মাতা শাহীন মাহমুদ বলেন, নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে দর্শক এর গভীরতা বুঝতে পারবেন না। এতে প্রতি ১০ মিনিট পর পর গল্প বাঁক নিয়ে আরেক গল্পে প্রবেশ করেছে। এটি থ্রিলার ও ত্রিভুজ প্রেমের গল্প, যা দর্শককে গতানুগতিক নাটকের থেকে ভিন্ন স্বাদ দিবে। আশা করছি সবার ভালো লাগবে।

এই নির্মাতা আরো জানান, ‘তবুও তুমি’ নাটকটি শনিবার রাত ১১টা ১৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status