ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নিজের মাকেই খুন করলেন পূজা চেরী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 7:07 PM

নিজের মাকেই খুন করলেন পূজা চেরী!

নিজের মাকেই খুন করলেন পূজা চেরী!

বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। অভিনয়ের ক্যারিয়ার বেশি দিনের না হলেও তার ঝুলিতে রয়েছে ব্যবসাসফল ছবি। তবে ছবির সেটে হোক কিংবা বন্ধুদের আড্ডায় প্রায় সব জায়গাতেই তার সঙ্গে মাকে দেখা যেতে। কিন্তু হঠাৎই শোনা গেলো নিজের মাকেই খুন করে ফেলেছেন জনপ্রিয় এ নায়িকা!

একটু অবাক লাগছে শুনে! পূজা চেরী নিজের মাকে খুন করেছেন ঠিকই, তবে সেটা বাস্তবে নয় বরং সিনে পর্দায়। সম্প্রতি এ নায়িকা অভিনয় করেছেন ‘জ্বীন’ শিরোনামের একটি ছবিতে। আর সেই ছবির একটি দৃশ্যে মাকে খুন করেছেন তিনি। খুন করেই মৃত মায়ের পাশে বসেই ভয়ানকভাবে হাসছেন তিনি!

সদ্য প্রকাশিত পোস্টারে এমন ইঙ্গিতই পাওয়া গেল। সোমবার (২ ডিসেম্বর) রাতে প্রকাশ করা হয় ‘জ্বীন’-এর তৃতীয় পোস্টারটি। এর আগের দুটি পোস্টারও দারুণ আলোচিত হয়।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক ঘরানার এই সিনেমা নির্মাণ করছেন নাদের চৌধুরী। ইতোমধ্যে সিনেমাটির কাজ শেষ হয়েছে। আগামী বছর শুরুর দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে শোনা গেছে।

ছবিতে পূজার সঙ্গে অভিনয় করেছেন রোশান, সজল ও মুন। এই সিনেমার মাধ্যমে সজল আবারো বড় পর্দায় কাজ করলেন। সজলের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘রানআউট’।

অন্যদিকে পূজা চেরীর ‘শান’ সিনেমাটিও আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে। এতে পূজার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status