ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মিরপুরে জোড়া খুনে জড়িত ‘একাধিক’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 7:18 PM

মিরপুরে জোড়া খুনে জড়িত ‘একাধিক’

মিরপুরে জোড়া খুনে জড়িত ‘একাধিক’

রাজধানীর মিরপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার বৃদ্ধা রহিমা বেগম ও তার গৃহকর্মী সুমি আক্তারকে একাধিক ব্যক্তি খুন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে শেরেবাংলা নগর এলাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. কে এম মাঈনুদ্দিন এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। এর মধ্যে গৃহকর্মীকে গলা, নাক ও মুখ চেপে শ্বাসরোধ করা হয়েছে। বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হলেও তার মাথায়, কাঁধে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।’

হত্যাকাণ্ডে কয়জন অংশ নিতে পারে- এমন প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, ‘একজনের পক্ষে এভাবে দুজনকে হত্যা করা সম্ভব নয়।’

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মিরপুর-২ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে রহিমা বেগমের মেয়ে রশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

হত্যাকাণ্ডের শিকার রহিমা বেগমের পালকপুত্র সোহেলকে হেফাজতে নিলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশ জানায়, রহিমা বেগম বিবাহিত হলেও মিরপুরের বাড়িতে তিনি একা থাকতেন। সোহেল মাঝে মাঝে থাকতেন। রোববার (১ ডিসেম্বর) পিরোজপুরের মেয়ে সুমি আক্তার ওই বাড়িতে কাজ নিয়েছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status