ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নাজমুল হুদার মামলা থেকে এসকে সিনহাকে অব্যাহতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 7:24 PM

নাজমুল হুদার মামলা থেকে এসকে সিনহাকে অব্যাহতি

নাজমুল হুদার মামলা থেকে এসকে সিনহাকে অব্যাহতি

রাজধানীর শাহবাগ থানায় সাবেক মন্ত্রী ব্যারিস্টর নাজমুল হুদার করা মামলা থেকে অব্যাহিত পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে ওই মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে এ অব্যাহতি দেয়া হয়েছে।

সেই সঙ্গে এ জাতীয় মিথ্যা মামলা করায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দেয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের তদন্তে মামলাটি সাজানো ঘটনা মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এছাড়া এজাহারকারী অসৎ উদ্দেশ্যে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা মামলাটি করেন বলে তদন্তে প্রমাণ পায় দুদক।

দুদক জানায়, সংস্থাটির তদন্তে নাজমুল হুদার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাই অভিযোগ থেকে এসকে সিনহাকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status