ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আড়াল ভেঙে কেয়ার ফেরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 8:11 PM

আড়াল ভেঙে কেয়ার ফেরা

আড়াল ভেঙে কেয়ার ফেরা

নজরকাড়া গ্ল্যামার নিয়ে চলচ্চিত্রে এসেছিলেন সাবরিনা সুলতানা কেয়া। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে শুরুতেই দারুণ প্রশংসিত হন। এরপর গ্ল্যামার, অভিনয়, নাচ সব দিকে দক্ষ এই নায়িকা অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেন। যার ফলে বেশ আলোচনায়ও আসেন। কিন্তু হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন। এবার চার বছরের আড়াল ভেঙে ফিরছেন নতুন চলচ্চিত্রে।

সবশেষ সাবরিনা সুলতানা কেয়া অভিনয় করেন ‘ব্ল্যাকমানি’ ছবিতে। এটি ২০১৫ সালে মুক্তি পায়। এ ছবিতেও তার অভিনয় প্রশংসিত হলেও আর নতুন ছবিতে দেখা যায়নি। কিন্তু চলতি সপ্তাহে ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন শিপন মিত্র। আর ছবিটি পরিচালনা করছেন রাকিবুল আলম রাকিব।

ছবিটি লেডি অ্যাকশন ধর্মী। এর নাম ভূমিকায় আছেন কেয়া নিজেই। আগামী ২০ ডিসেম্বর ঢাকার একটি শুটিং স্পটে কাজ শুরু হবে। এরপর ডিপজলের বাগানবাড়িতে টানা কাজ চলবে। আর আগামী বছরের জানুয়ারিতে এটির দৃশ্যধারণ হবে রাঙ্গামাটিতে।

কেয়া ও শিপন ছাড়াও ইয়েস ম্যাডাম ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আমান রেজা, ও তানা। এছাড়াও একই ছবির মাধ্যমে দুই বছর পর অভিনয়ে করতে যাচ্ছেফিরছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী রেসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status