ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শিশু জয়কে গলা টিপে হত্যা করেন সৎমা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 8:05 PM

শিশু জয়কে গলা টিপে হত্যা করেন সৎমা

শিশু জয়কে গলা টিপে হত্যা করেন সৎমা

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপরে শিশু জয় বিশ্বাস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। সৎমা তাকে গলা টিপে হত্যা করেছেন।

বুধবার বিকেলে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবিরের আদালতে দেয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন সৎমা আঁখি বিশ্বাস।

জবানবন্দীতে তিনি জানান, ২৮ নভেম্বর সন্ধ্যায় জয়কে পড়াতে নিয়ে ঘাড়ে আঘাত করলে সে বেহুশ হয়ে যায়। পরে গলা টিপে মৃত্যু নিশ্চিত করেন তিনি। এরপর সবার অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে ফেলে দেন।

গোপালগঞ্জ সদর থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, সন্দেহভাজন হিসেবে সৎমা আঁখি বিশ্বাসকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।

৩০ নভেম্বর সকালে বাড়ির পাশের পুকুর থেকে জয় বিশ্বাসের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status