অন্তরঙ্গ দৃশ্যের প্রস্তাব ফেরালে যা ঘটেছিল রাধিকার সঙ্গে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 8:34 PM
অন্তরঙ্গ দৃশ্যের প্রস্তাব ফেরালে যা ঘটেছিল রাধিকার সঙ্গে
এই মুহূর্তে বলিউডের একটি পরিচিত নাম রাধিকা আপ্তে। মশালাদার নাচা-গানার ছবি নয় অন্য ধারার ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সেই রাধিকা সম্প্রতি মুখ খুলেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন রাধিকা।
সেখানে তিনি জানান, বদলাপুর সিনেমাতে অভিনয়ের পর তাকে যৌন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেয়া হয় এক প্রযোজক সংস্থার তরফে। যৌন কমেডি তৈরি করা হবে বলে রাধিকাকে সেখানে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। কিন্তু রাধিকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। যার প্রেক্ষিতে বেশ কিছু কটূ কথাও শুনতে হয় এ অভিনেত্রীকে।
একের পর এক সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি, তাহলে এবার কেন ফিরিয়ে দিচ্ছেন বলে প্রশ্ন করা হয় রাধিকাকে। যার উত্তরে রাধিকা জানতে চান, তিনি যৌনতাপূর্ণ দৃশ্যে অভিনয় করেছেন, এমন উদাহরণ দেয়া হোক। ওই সময় বদলাপুর এবং অহল্যার নাম বলা হয় তার সামনে। যা শুনে অবাক হয়ে যান রাধিকা।
এদিকে রাধিকাকে সবশেষ সাইফ আলি খানের বাজার ছবির মাধ্যমে রূপালি পর্দায় দেখা গেছে। তার অভিনীত পিয়া সুকন্যার বোম্বাইরিয়া ছবিটিও মুক্তির প্রতীক্ষায় আছে।